বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বন্যাদুর্গতের মাঝে পৌর ছাত্রদলের খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৯:০১ এম
শাহরাস্তিতে বন্যাদুর্গতের মাঝে পৌর ছাত্রদলের খাদ্য সামগ্রী বিতরণ
চাঁদপুরের শাহরাস্তিতে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার সংগঠনটির শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম রিপন প্রমুখ।
পৌর ছাত্রদল আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের নেতৃত্বে ত্রাণ বিতরণ করেন যুগ্ন আহবায়ক ইমান হোসেন,ফরহাদ মিয়াজী,মোঃ সালাউদ্দিন, রাসেল ইসলাম সুজন। তাছাড়া বিভিন্ন ওয়ার্ডের ছাত্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলো ফাহিম, মেহরাব, সাম্মির পাটোয়ারী, আনিস, রতন, আকাশ, শাহাদাত, জহির, বোরহান, সৈকত, সাব্বির,পিয়াস,শরিফ, মাসুম, লিপলু, রিফাত আরো অনেকেই।
পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল বলেন, বিএনপি গণমানুষের রাজনৈতিক দল। এ দল দেশের মানুষের যেকোনো সংকটে সর্বাত্মক পাশে থাকে। এবারের বন্যার শুরুতেই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বানভাসি মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। আমরা তারেক রহমানের নির্দেশনায় সার্বক্ষণিক বন্যাকবলিত মানুষের পাশে রয়েছি।
শাহরাস্তি উপজেলার বন্যা কবলিত কয়েকটি গ্রামে দিনব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।