রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বন্যার্তদের মাঝে মতলবের নব-দিগন্ত ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৯:০৬ এম
বন্যার্তদের মাঝে মতলবের নব-দিগন্ত ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রত্যন্ত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে মতলব দক্ষিণ উপজেলার নব-দিগন্ত ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২ শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

নব-দিগন্ত ফাউন্ডেশনের এই প্রকল্প বাস্তবায়ন করতে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন প্রবাসী ও এলাকার বৃত্তবানরা।

এসময় উপস্থিত ছিলেন নব-দিগন্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম সুজন, সদস্য সাগর প্রধান, মেহেদী সরকার, হাসিবুল হাসান শান্ত, মিজান, শাহাদাত সরকারসহ সংগঠনের সদস্যরা।

নব-দিগন্ত ফাউন্ডেশনের সদস্যরা জানান, তাদের এই সেবামূলক কার্যক্রম সমাজের নিম্নআয়ের মানুষের জন্য প্রয়োজনে আরও বৃদ্ধি করা হবে। এই কাজগুলো বাস্তবায়নে যারা অর্থ, শ্রম ও পরামর্শ দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নব-দিগন্ত ফাউন্ডেশনের সদস্যরা।

Model Hospital

উল্লেখ্য; নব-দিগন্ত ফাউন্ডেশন চলতি বছরের রমজান মাসে দুই শতাধিক নিম্নআয়ের পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ, একটি গৃহহীন পরিবারকে সেমি পাকা ঘর উপহার, সবুজ পৃথিবী গড়তে পাচঁশত বৃক্ষরোপণ, পঞ্চাশ জন এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার (পোশাক) বিতরণ, পথচারীদের তৃষ্ণা নিবারণের জন্য টিউবওয়েল স্থাপন, স্বেচ্ছায় রক্তদান, চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রেখেছে সংগঠনটি।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।