শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সত্যতা পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ

মতলব উত্তরের ষাটনল ইউনিয়ন পরিষদে তালা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৮ পিএম
মতলব উত্তরের ষাটনল ইউনিয়ন পরিষদে তালা
মতলব উত্তর উপজেলার ১নং ষাটনল ইউনিয়ন পরিষদে তালা তালা দিয়েছে ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছেন ইউনিয়ন পরিষদের নাগরিকরা। এতে করে পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা পরিষদে ভয়ে আসছে না।
স্থানীয় লোকজন জানান, গতকাল শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকারের কক্ষে তালা দিয়েছে ষাটনল ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব মিয়াজী, সহ-সভাপতি মো. খোকন, ইউনিয়ন বিএনপি নেতা মুক্তার হোসেন, মো. কামরুজ্জামান বাবু’র নেতৃত্বে । এ ঘটনার প্রেক্ষিতে শনিবার (৩১ আগস্ট) ইউনিয়ন পরিষদের এসে পর্যবেক্ষণ করে গিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. তুষার, রাফি, লিয়ন, লাবিব, সুজন, আশরাফুল সহ নেতৃবৃন্দ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. তুষার জানান, আমরা লোকের মাধ্যমে জানতে পেয়ে ছুটে এসেছি ইউনিয়ন পরিষদে। এসে দেখি পরিষদের চেয়ারম্যান কক্ষে দুটি তালা লাগানো। মাহবুব, খোকন, মুক্তার, বাবু নামের কিছু লোকজন পরিষদে তালা লাগিয়েছে। তারা এতো সাহস পেলো কোথায়। চেয়ারম্যানের সাথে তাদের কোন ঝামেলা থাকলে তারা আইনি প্রক্রিয়া যাবে, কিন্তু তারা পরিষদে তালা দিবে কেন? আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাচ্ছি, যে বা যাহারাই ইউনিয়ন পরিষদের তালা লাগিয়েছে আগামীকাল (রবিবার) এর মধ্যেই ক্ষমা চেয়ে তালা খুলে দিতে হবে, না হলে আমরা কঠিন পদক্ষেপে যাবো।
ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার জানান, আমি শুক্রবার সকালে আমার ব্যক্তিগত কাজে ঢাকা চলে এসেছি, আমি লোকজনের মাধ্যমে শুনেছি কে বা কারা আমার অফিস কক্ষে তালা দিয়েছে। এ বিষয়টি আমি মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।
অভিযুক্ত মাহবুব মিয়াজী জানান, আমরা ষাটনল ইউনিয়ন পরিষদে কোন তালা দেইনি। তবে কিছুদিন আগে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চেয়ারম্যন কোন নেতাকর্মীদের সাথে সমন্বয় না করে। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে চেয়ারম্যানের সাথে বাগবিতণ্ডা হয়েছিল।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা জানান, বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে জানিয়েছে।
শুক্রবার শনিবার এই দুইদিন সরকারি ছুটি থাকার কারণে সব অফিস বন্ধ ছিল, আগামীকালের মধ্যে পরিষদের তালা খুলে না দিলে ব্যাবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital