শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পানিবন্দি ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ জামায়াতের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৪ এম
চাঁদপুরে পানিবন্দি ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ জামায়াতের

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌরসভা, উপজেলার গুপ্টি ও দক্ষিণ ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

এসময় সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘আল্লাহর সাহায্য কামনা করুন। ধৈর্য ধরুন। আশা করি, কম সময়ের মধ্যে বন্যার সমস্যা শেষ হয়ে যাবে। জামায়াত-শিবির নেতাকর্মীরা আপনাদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শুধু বন্যা, প্লাবন বা অন্য কোনো দুর্যোগে নয়; সবসময় মানবিক কাজে এভাবে জামায়াতে ইসলামী সাধারণ মানুষের পাশে থাকে।’

Model Hospital

চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমির বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলামী বুলবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমির নাসির উদ্দিন, সেক্রেটারি আফসার উদ্দিন মিয়াজীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital