বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৩ দিনেও উদ্ধার হয়নি শিশু রাইসার লাশ

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৩ পিএম
চাঁদপুরে ৩ দিনেও উদ্ধার হয়নি শিশু রাইসার লাশ

চাঁদপুরে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে ৩ দিন পার হলেও এখনো খোঁজ মেলেনি দুই বছর বয়সী শিশু রাইসার।

মমতাময়ী মা শামসুন্নাহার স্বপ্ন নিজ হাতে দুই সন্তানকে গোসল করানোর পর জামা কাপড় পড়িয়ে দেন। তারপর থেকেই খেলতে গিয়ে মায়ের অজান্তে নিখোঁজ হন মানিক গাজীর দুই বছর বয়সী শিশুকন্যা রাইসা।

হৃদয় বিদারক ও স্পর্শকাতর এই ঘটনাটি ঘটেছে গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা পোনে ১২ টায় চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী দর্জিঘাট এলাকার গাজী বাড়িতে।

জানাযায়, গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শিশু রাইসার মা স্বপ্না বেগম তার দুই সন্তানকে নদীতে গোসল করিয়ে ঘরে নিয়ে জামা কাপড় পরিয়ে দেন। তারপর তিনি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লে এর ফাঁকে শিশু রাইসা মায়ের অজান্তে চোখের আড়াল হয়ে যায়।

Model Hospital

তার নিখোঁজ হওয়ার খবর জানতে পেরে পরিবার এবং বাড়ির সকলে মিলে সম্ভাব্য সকল স্থানে খুঁজতে থাকেন তাকে। কোথাও না পেয়ে বাড়ির পাশের ডাকাতিয়া নদীতে নেমেও খোঁজা হয় তাঁকে। তারা ব্যর্থ হলে পরবর্তীতে চাঁদপুর নতুন বাজার নৌ-ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার দুপুরে দর্জি ঘার্ট এলাকায় গাজী বাড়ির সামনে ডাকাতিয়া নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেন। কয়েক ঘন্টা ধরে ডাকাতিয়া নদীতে ডুবুরি দলের উদ্ধার অভিযানেও খোঁজ মিলেনি শিশু রাইসার।

এমনকি চাঁদপুর কোস্টগার্ডের সদস্যরাও ডাকাতিয়া নদীর বিভিন্ন স্থানে টহল দিয়ে তার কোনো সন্ধ্যান পাননি।

এদিকে দুই বছর বয়সী এই নিস্পাপ শিশু রাইসা গত ৩দিন ধরে নিখোঁজ থাকায় গভীর শোকে কাতর বাবা মাসহ বাড়ির লোকজন।

পরিবারের আকুতি শিশু রাইসার ছবিটি দেখে যদি কেউ তাকে সনাক্ত করতে পারে তাহলে দর্জিঘাট গাজী বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital