বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৯ পিএম
সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
প্রকৃতিসুন্দর সুনামগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছেন সুনামগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খাঁন।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এর আগে রবিবার বিদায়ী পুলিশ সুপার এম, এন, মোর্শেদ এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জেলার এই পুলিশ প্রধান।
মতবিনিময়কালে সীমান্ত নদী ধুপাজান, পাটলাই, যাদুকাটায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সাংবাদিকগণ। এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিবে পুলিশ প্রশাসন এমন আশাবাদ ব্যক্ত করেন নবনিযুক্ত পুলিশ সুপার।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, (সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ এসময় উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের কনফারেন্স রুমে মতবিনিময় সভা চলে দুই ঘন্টাব্যাপী।
উল্লেখ্য,কর্ম দক্ষতার গুনে অতিরিক্ত পুলিশ সুপার থেকে ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হন আনোয়ার হোসেন। তিনি ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সুনামগঞ্জে যোগদানের পূর্বে পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় কর্মরত ছিলেন আনোয়ার হোসেন।
এছাড়া র‍্যাব হেডকোয়ার্টার্স, ঢাকা, পুলিশ সুপারের কার্যালয়, নাটোর জেলা, পিবিআই হেডকোয়ার্টার্স, আরএমপি, রাজশাহী, ঝালকাঠি জেলার সদর সার্কেল, পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন এ্যাফেয়ার্স শাখা, বিএমপি, বরিশাল, পুলিশ সুপারের কার্যালয় (সদর) সিরাজগঞ্জ জেলা, ৪ এপিবিএন, পুলিশ সুপারের কার্যালয়, রাঙ্গামাটি জেলাসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন। যেখানে তিনি অসাধারণ নেতৃত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছেন পুলিশের এই চৌকস কর্মকর্তা।
এদিকে, আনোয়ার হোসেন এর পদে যোগদানে সুনামগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করবেন এবং জনসাধারণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এমন প্রত্যাশা সর্বমহলের।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital