বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার-বাল্কহেড’সহ গ্রেপ্তার ৩৪

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৪ পিএম
মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার-বাল্কহেড’সহ গ্রেপ্তার ৩৪

মতলব উপজেলার মেঘনা নদীর ষাটনল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় বিশেষ অভিযান চালিয়ে ৭ ড্রেজার, ৬ বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ) দুপুরে মতলব উত্তরের ষাটনল এলাকায় অভিযান পরিচালনা করেন বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি ও চাঁদপুর কোস্ট গার্ড। বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, উপজেলার মেঘনা নদীর ষাটনল এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুপ বালু উত্তোলন করছে।

এ খবর পেয়ে চাঁদপুর কোস্টগার্ড ও নৌ- পুলিশ যৌথ বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৭টি ড্রেজার ৬টি বাল্কহেড ৩৪ ব্যক্তিকে গ্রেপ্তার করি। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ড্রেজার ও বাল্কহেড মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital