সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সাড়ে ৩ লাখ টাকায় রফাদফার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০১ পিএম
কচুয়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সাড়ে ৩ লাখ টাকায় রফাদফার অভিযোগ

কচুয়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা সাড়ে ৩ লাখ টাকায় রফাদফার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। এদিকে গৃহবধুর মৃত্যুর ঘটনা শালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়া নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনা চলছে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় দিকে কড়ইয়া ইউনিয়নের কালচোঁ গ্রামে নাদিয়া সুলতানা নিলা আক্তার (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া যায়। সে কালচোঁ গ্রামের ভূঁইয়া বাড়ীর কৃষক আঃ হান্নানের বড় ছেলে মো. সেলিম (২৭) এর দ্বিতীয় স্ত্রী। তার দুটি ছেলে সন্তান রয়েছে। নিলার গ্রামের বাড়ী একই ইউনিয়নের সাদিপুরা-চাঁদপুর গ্রামের কৃষক আবু তাহের মৃধার মেজো মেয়ে। রাতেই খবর পেয়ে কচুয়া থানার পুলিশ নাদিয়া সুলতানা নিলার লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। গৃহবধু নিলার মৃত্যুর ঘটনায় শ^শুড় আঃ হান্নান (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

নিলার বড় বোন রেহেনা আক্তার ও ছোট ভাই শুকুর আলম মৃধা জানান, গত ৯ বছর পূর্বে পারিবারিক ভাবে নিলার সাথে কালচোঁ গ্রামের সেলিমের সাথে বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় তাকে শাররিক ও মানসিক নির্যাতন করতো বলে সে আমাদেরকে মুঠোফোনে জানাতো। গত রবিবার নাদিয়া সুলতানা নিলা আমাদের জানায়- তার স্বামী সেলিম, শ^াশুড়ি মনোয়ারা বেগম, শ^শুর আঃ হান্নান, ও দেবর জাকির হোসেন সহ তাকে প্রচুর মারধর করে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিলার স্বামী সেলিম মুঠোফোনে বলে আপনাদের বোনের অবস্থা ভালো না। একটুপরে খবর আসে নিলা আর বেঁচে নেই।

নিলার বাবা আবু তাহের মৃধা জানান, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যৌতুকের জন্য সেলিম মারধর করে এবং তার জুয়ার টাকা জন্য আমার মেয়ে নিলাকে মানসিক নির্যাতন ও মারধর করতো। নিলা হত্যা কাণ্ডের ঘটনায় কেন মামলা দায়ের করেন নাই কেন? এবং গুঞ্জন উঠেছে সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে আঃ হান্নানের পরিবারের সাথে আপস মীমাংসা করেছেন। এব্যাপারে জানতে চাইলে কথা বলতে অপারগতা প্রকাশ করেন নিলার বাবা আবু তাহের মৃধা। নিলার স্বামী সেলিম ও তার মা ও ভাই ঘটনার পর থেকেই গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

Model Hospital

এব্যাপারে কচুয়া থানার তদন্ত (ওসি) লিটন দেওয়ান জানান, গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাদী পক্ষ মামলা না করায় ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চাঁদপুর কোর্টে সোপর্দ করা হয়েছে। এখন বাহিরে কে কি মীমাংসা করলো এটা আমাদের দেখার বিষয় না।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’