শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সেই পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০২ এম
সেই পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদকে লাঞ্ছিত করার ২৪ ঘণ্টার মধ্যে তার কাছে গিয়ে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা।

এ সময় তারা ভুল করেছেন, আর কখনো এমন করবেন না বলে হাতে-পায়ে ধরে ক্ষমা চান ওই পুলিশ কর্মকর্তার কাছে। মানবিকতার পরিচয় দিয়ে ওই পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের ক্ষমা করে দেন।

পুলিশ কর্মকর্তা বলেন, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। তোমরাও তো আমার সন্তানের মতো। ছেলেরাও বাবা-মা এবং শিক্ষকদের সঙ্গে ভুল করে। সংশোধন করার সুযোগ দিতে হয়। আশা করছি, ভবিষ্যতে তোমরা বড়দের সম্মান করবে। ছোটবড় কেউ ভুল করলে তাকেও শোধরানোর সুযোগ দিতে হবে।

এর আগে সোমবার ( ৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় একদল শিক্ষার্থী দলবেঁধে এসে চড়াও হন ওই পুলিশ কর্মকর্তার ওপর।

Model Hospital

শহরের কোড়ালিয়া এলাকায় একটি মামলার তদন্ত করতে গিয়ে বিবাদমান দু’পক্ষের রোষানলে পড়েন পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital