শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ’র অভিযোগ

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৫ এম
শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ’র অভিযোগ

শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। গ ২ সেপ্টেম্বর সোমবার ও মঙ্গলবার ১০ সেপ্টেম্বর এ সংক্রান্ত দুটি অভিযোগ শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির ৭ নং ওয়ার্ডের নুরুল ইসলামের পুত্র ও সাবেক ইউপি সদস্য মোঃ শাহাদাত হোসেন উপজেলা নির্বাহী অফিসার দপ্তর বরাবর নিম্নে ওই ইউপির চেয়ারম্যান মোঃ আ: রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি লিখেন,ওই ইউপির বিভিন্ন প্রকল্পে তিনি চেয়ারম্যান একই প্রকল্প দু’বার দেখিয়ে দ্বিগুণ টাকা আত্মসাৎ করেন।

খিলা সপ্রাবির মাঠের পূর্ব পার্শ্বে সীমানা প্রাচীর- ওয়াল নির্মান,খিলা সপ্রাবির দক্ষিণ পার্শ্বে রাস্তা সলিং করণ।খিলা ফোরকানিয়া মাদ্রাসা হতে মেহের আলী মুন্সী বাড়ী পর্যন্ত রাস্তা সলিং করণ ও খিলা সপ্রাবি মাঠ হতে হাজী বাড়ীর রাস্তা পর্যন্ত সলিং করণ।খিলা হাজী বাড়ী হইতে খন্দকার বাড়ী পর্যন্ত রাস্তা সলিং করণ।খিলা খন্দকার বাড়ীর পুকুর পাড়ে দৈনিক ১৮ জন শ্রমিকের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচীর কাজ। খিলা ভূইয়া বাড়ীর পুকুর পাড়ে গার্ড ওয়াল নির্মাণ।খিলা দিঘীর দক্ষিণ পাড়ে গার্ড ওয়াল নির্মাণ। এছাড়া গত সোমবার ২ সেপ্টেম্বর তিনি একটি অভিযোগ দায়ের করেন।ওই অভিযোগ লিখেন, চেয়ারম্যান মোঃ আবদুর রাজ্জাক গত ২০২২-২০২৩ অর্থ বছরের ১% বরাদ্দ হতে গ্রাম খিলা মেহের আলী মুন্সী বাড়ী হতে রুহুল আমিন ডাক্তারের বাড়ী পর্যন্ত রাস্তা পাকা করণ প্রকল্প দেখিয়ে ১০ দশ লক্ষ টাকা বরাদ্দ দেন। অতঃপর উক্ত প্রকল্পে প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকা ব্যয় করে কাজ শেষ করেন।

ওই কাজের গুণগত মান প্রশ্নবিদ্ধ রেখে উক্ত প্রকল্প হতে বর্ণিত চেয়ারম্যান প্রায় ৮ লক্ষ্য ৫০ হাজার টাকা তসরুপ বা আত্মসাৎ করেন। ইউপি সদস্য সাহাদাত আনিত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি করেন।

এ বিষয়ে চেয়ারম্যান আ: রাজ্জাক গণমাধ্যমকে মুঠোফোনে বলেন, এ প্রকল্পের কাজ সরকারি নিয়ম অনুসারে সম্পন্ন করি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital