বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটিতে টিসিবি পণ্য বিতরণ

সজীব খান প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৫ পিএম
আশিকাটিতে টিসিবি পণ্য বিতরণ

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ইউনিয়নের এগারশত ১ জন টিসিবি কার্ডধারীর মাঝে চাল ৫কেজি, ডাল ২ কেজি, তেল ২ লিটার করে বিতরণ করা হয়। সুষ্ঠ ও সুন্দর ভাবে টিসিসি পণ্য বিতরণ হওয়ায় উপকার ভোগীরা দায়িত্বরত সকলকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময়র এ সময় আশিকাটি ইউনিয়ন ট্যাগ অফিসার মোবারক হোসেন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউছুফ মিন্টু, সাধারণ সম্পাদক আলী আশরাফ রিপন কাজী, সিনিয়র সহ-সভাপতি, ওয়ার্ড সদস্য বিল্লাল মাল, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, বিএনপি নেতা হারুন অর রশিদ সরকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন খান, সাবেক ছাত্রদল নেতা বকুল মাল, আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় মাল প্রমুখ।

এ সময় আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আরশাফ রিপন কাজী বলেন, আশিকাটির কার্ডধারী অসহায় দুস্থ্য যাতে সঠিক ভাবে তাদের কার্ডের মালামাল পায়, তার জন্য আমরা আশিকাটি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সকলে মিলে দায়িত্ব নিয়ে কার্ডধারীদের মাঝে টিসিবির মালামাল দেওয়া হয়। সাবেক স্বৈরশাসকের আমলে আওয়ামী লীগের নেতাকার্মীরা টিসিবির কার্ডগুলো নিজেদের মাঝে রেখে নিজেরাই লুটপাট করেছে, অনেক কার্ডধারী মালামাল পায়নি, আমরা যাতে সকল কার্ডধারী মালামাল পায়,তারজন্য সকল কার্ডধারীর মাঝে কার্ড দিয়ে মালামাল বিতরণ করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital