বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাইকিং করে ভাঙা হলো ৮০ বছরের পুরানো একটি লেংটার মাজার

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪১ এম
মাইকিং করে ভাঙা হলো ৮০ বছরের পুরানো একটি লেংটার মাজার
মাইকিং করে ভাঙা হলো ৮০ বছরের পুরানো একটি লেংটার মাজার।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাইকিং করে লোক জড়ো করার পর গুড়িয়ে দেওয়া হয়েছে রূপগঞ্জের ৮০ বছরের পুরানো একটি মাজার।
উপজেলার পূর্বাচল ১১ নম্বরে সেক্টরে অবস্থিত এই মাজারটি হজরত হোসেন আলী শাহের বা লেংটার মাজার হিসেবেই বেশি পরিচিত। হামলাকারীরা ভেকু দিয়ে মাজার এবং মসজিদসহ গুড়িয়ে দিয়েছে। পরে আগুন জ্বালিয়ে দেয়।
মঙ্গলবার দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানান মাজারের খাদেম জাকির হোসেন। তিনি বলেন, রাতে দুই থেকে আড়াইশ জন ব্যক্তি মাজারে প্রবেশ করে হামলা চালায়। ভেকু দিয়ে মাজারটি ভেঙে ফেলে ও পাশের টিনশেড মসজিদ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
মাজার ভাঙার খবর পেয়ে পরদিন (১১ই সেপ্টেম্বর) সকালে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, রাতে দুর্বৃত্তরা মাজারে হামলা ও ভাঙচুর করে। এমনকি মাজারে মসজিদে আগুন জ্বালিয়ে দেয়। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ এম
শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

চাঁদপুরের হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর, শুক্রবার সকাল ৯ টা থেকে ক্যাম্প শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ সার্জন ডা. নুরে আলম মজুমদার।

এইচ জি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হাজীগঞ্জ-কচুয়া সড়ক, হাজীগঞ্জ, চাঁদপুরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ল্যাপারোস্কপিক সার্জারি সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্রান্ত রোগীরা এ ফ্রি চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে পারবেন।

রোগীদের সিরিয়ালের জন্য আগাম যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগ: ০১৩৩০৮৩০৮৬০।

Model Hospital

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কিডনি ডায়ালাইসিস করা হয়।