শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তুন কুঁড়ি সাংস্কৃতিক সংগঠনের সৌজন্য সাক্ষাতে মাহাবুবুর রহমান শাহীন

এক সময় আমার প্রযোজনায় বিটিভিতে অনেক নাটক প্রচার হয়েছে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৮ পিএম
এক সময় আমার প্রযোজনায় বিটিভিতে অনেক নাটক প্রচার হয়েছে
বাংলাদেশ সুইম ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য বিশিষ্ট ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাহাবুবুর রহমান শাহিনের সাথে সৌজন্য সাক্ষাত করেছে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
১৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা শহরের গুয়াখোলা এলাকায় তার বাস ভবনে এই সৌজন্য সাক্ষাত করে মাহাবুবুর রহমান শাহীনকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের শিল্পীরা।
এসময় চাঁদপুরের এবং নতুন কুঁড়ির  সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে আলোচনা শেষে মাহাবুবুর রহমান শাহীন বলেন, আমি কিন্তু বহু বছর ধরেই সাংস্কৃতিক অঙ্গনের সাথে ওতো প্রোত ভাবে জড়িয়ে আছি।
এক সময় আমার প্রযোজনায় বিটিভিতে অনেক নাটক  প্রচার হয়েছে। ক্রীড়া এবং রাজনীতির কারনে সাংস্কৃতি অঙ্গনে তেমন সময় দিতে পারিনি। তবে সংস্কৃতির প্রতি আমার আলাদা একটা টান রয়েছে। এটা হয়তো অনেকেই জানেন না যে আমি একজন সংস্কৃতিমা মানুষ।
তিনি আরো বলেন, আপনারা যারা আমার কাছে এসেছেন সকলকে অভিন্দন জানাচ্ছি। আপনাদের যেকোন সাংস্কৃতিক কর্মকান্ড আমাকে জানাবেন,আমার মন এবং আন্তরিকতা দিয়ে সবসময় আপনাদের পাশে থাকবো।
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা তবিবুর রহমান রিংকু, গীতিকার ও লেখক কবির হোসেন মিজি, সংগঠনের সাধারণ সম্পাদিকা মানসুরা আক্তার কাজল, সদস্য শারমিন আক্তার, আন্না আক্তার, লিপি বেগম, নৃত্য প্রশিক্ষক সাকিল হোসেন, জুয়েল, তানিয়া আক্তার, মাহমুদা বেগম, তাসলিমা বেগম,সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
পরে মধাহ্নভোজ শেষে সকলে বিদায় নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital