শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

১২ দিনের মাথায় সাবেক ওসি রনির বদলি

চাঁদপুর মডেল থানার নবাগত ওসি বাহার মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪০ পিএম
চাঁদপুর মডেল থানার নবাগত ওসি বাহার মিয়া

চাঁদপুর সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়া বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে যোগদার করেন।

এর আগে গত ২৯আগস্ট চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে মো: আলমগীর হোসেনকে চাঁদপুর সদর মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

আলমগীর রনিকে দায়িত্ব দেওয়ার পর মাত্র ১২ দিনের মাথায় তার বদলি হয়।

তারপরেই চট্টগ্রাম রেঞ্জ থেকে চাঁদপুর জেলায় মোহাম্মদ বাহার মিয়ার বদলি করা হয়। পরবর্তীতে তাকে পুলিশ সুপারের নির্দেশে চাঁদপুর মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

Model Hospital

এর পূর্বে চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলমের স্থলে আলমগীর রনিকে দায়িত্ব দেওয়ার পর মাত্র ১২ দিনের মাথায় তার বদলি হয়। । পরবর্তীতে বাহার মিয়াকে চাঁদপুর মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

আরো জানা গেছে, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাহার মিয়া ইতিপূর্বে চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়িতে ২০১৯ সালে অত্যন্ত সুনামের সহিত চাকুরী করেছেন। সেখান থেকে চট্টগ্রামে বললি হয় ।

একজন দক্ষ পুলিশ অফিসার তার সর্বত্র সুনাম রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital