শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ, চলিত মাসে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ভর্তি 

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৪ পিএম
কচুয়ায় বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ, চলিত মাসে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ভর্তি 
দেশজুড়ে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা।  চলতি বছরে বিগত মাসগুলোর তুলনায় সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ বেড়েছে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের ভাষ্যমতে, বিগত মাসগুলোতে খুব একটা ডেঙ্গু রোগীর চাপ না থাকলেও চলতি মাসের শুরু থেকেই বেড়েছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৬জন, বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৯জন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ পর্যন্ত চলিত সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন রোগী ভর্তি হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  গিয়ে এমন তথ্য পাওয়া যায়।সরেজমিনে দেখা যায়, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্বিতীয় তলায় উত্তর পাশে  ওয়ার্ডে পুরুষ ও মহিলা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার এবং নার্সরাও রোগীদেরকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করছেন। রোগীদের যেকোনো সমস্যায় নার্সরা গিয়ে তাদেরকে সাহায্য করছেন। যুবক থেকে শুরু করে বৃদ্ধ বয়সের রোগীকে চিকিৎসা নিতে দেখা গেছে। তবে দশ বছরের নিচে কোনো রোগীকে দেখা যায়নি।
নার্সদের সাথে কথা বললে তারা জানান, ২০ থেকে ৪০ বছরের বয়সী রোগীদের সংখ্যা বেশি। তবে চলতি মাস থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে বলে জানান তারা।কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান জানান, এই বছরের চলিত  সেপ্টেম্বর মাসে ১৫ জন রোগী ভর্তি হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে। ৬ জন রোগী চিকিৎসা নিয়েছে ও বর্তমানে ওয়ার্ডে ৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা  দিয়ে যাচ্ছে নার্স ও ডাক্তাররা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital