সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩২ পিএম
চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার নেতৃবৃন্দ।

বুধবার (১৮ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিবা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলিক তিনটি বিষয়কে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। তা হল ইসলাম, দেশ, মানবতা। তিনি আরো বলেন আপনি নিশ্চয়ই অবগত আছেন করোনা কালীন সময়ে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবকগণ জীবনের ঝুঁকে নিয়ে সকল ধর্ম বর্ণের মানুষের কাফন-দাফনের যে দায়িত্ব পালন করেছিল তা ইতিহাস বিরল।

ইসলাম যেহেতু শান্তি ও মানবতার ধর্ম তাই ৫ অগাস্টের পর রাজনৈতিক এবং প্রশাসনিক শূন্যতায় ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা, রাষ্ট্রের সম্পদ রক্ষাসহ থানার নিরাপত্তার দায়িত্বে সর্বদা নিয়োজিত ছিল। পুলিশ প্রশাসনের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে একটি স্বার্থান্বেষী মহল সমাজে অশান্তি সৃষ্টি করছে, চাঁদাবাজি, লুটপাট, জবরদখল চোরাগুপ্তা হামলা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাই এই বিষয়গুলো অতি দ্রুত আমলে নিয়ে মানুষের জানমাল রক্ষায় আপনি পদক্ষেপ নিবেন বলে আমরা আশাবাদী।

Model Hospital

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন অতি দ্রুতই একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে সেই বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। এতে আপনাদের সহযোগিতাও আমরা কামনা করছি। পরিশেষে জেলা সভাপতির পক্ষ থেকে জেলা প্রশাসককে সাইয়িদ আবুল হাসান আলী নদভী’র লিখিত নবীয়ে রহমত নামক একটি তাৎপর্যপূর্ণ বই হাদিয়া প্রদান করা হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানি, সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা জয়েন সেক্রেটারি হাফেজ মাওলানা বেলাল হোসাইন, মাহবুব ইমরান মাসুম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোঃ রাকিব হোসেন, সাধারণ সম্পাদক ডি এম ফয়সাল প্রমুখ।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’