শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

১ দফা দাবিতে চাঁদপুরে নার্সদের অবস্থান কর্মসূচি পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৫ পিএম
১ দফা দাবিতে চাঁদপুরে নার্সদের অবস্থান কর্মসূচি পালিত

১ দফা দাবিতে চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজিসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে এসব পদে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে চাঁদপুর জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হসপিটালের প্রশাসনিক ভবন সম্মুখে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট ও চাঁদপুর আইডিয়াল নার্সিং কলেজ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পাবলিক হেলথ নার্স এবং সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কয়েক শতাধিক নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক এবং অধিদপ্তরের পরিচালক পদগুলো নার্সদের জন্য। কিন্তু এই জায়গাগুলোতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা দখল করে রেখেছেন।

Model Hospital

নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার পদে পূর্বে নার্সরা নিয়োগ পেত, কিন্তু দীর্ঘদিন যাবত নার্সদের নিয়োগ বন্ধ রেখে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এ পদে পদায়ন করা হচ্ছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিল থেকে প্রশাসনিক ক্যাডারদের অপসারণ করে নার্সদের পদায়ন করতে হবে। মূলত নন নার্স ক্যাডার গণ আমাদের নার্সিং সম্পর্কে কোন রকম ধারণা না থাকায় আমাদের জন্য তেমন কিছুই করেন না।

তাই বাংলাদেশের স্বাস্থ্য খাতের সংস্কারের অংশ হিসেবে আমরা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সংস্কার এবং কার্যকর চাই। মোটকথা আমারা নন নার্স ক্যাডারমুক্ত অধিদপ্তর ও নার্সিং কাউন্সিল চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital