শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ার বিএনপির প্রবীণ নেতা হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৭ পিএম
কচুয়ার বিএনপির প্রবীণ নেতা হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম আর নেই
কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম (পোষ্ট মাষ্টার) অর্থাৎ নলুয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, রুবেল মিয়ার বাবা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
তিনি গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার সকালে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রফিকুল ইসলাম মাস্টার মৃত্যুকালে স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নেত্রী
নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কড়‌ইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক, মোঃ আতাউল করিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, সরকারি বাংলা কলেজের ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক, ইমতিয়াজ আহমেদ রাব্বি সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায় নেতাকর্মী গভীরভাবে শোক প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital