শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অধ্যক্ষ মো: সেলিম ভুইয়ার সুস্থতার জন্য সম্মিলিত পেশাজীবী ও প্রফেশনালস মুভমেন্ট অফ বাংলাদেশ চাঁদপুরের মিলাদ ও দোয়া

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৮ পিএম
অধ্যক্ষ মো: সেলিম ভুইয়ার সুস্থতার জন্য সম্মিলিত পেশাজীবী ও প্রফেশনালস মুভমেন্ট অফ বাংলাদেশ চাঁদপুরের মিলাদ ও দোয়া

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়ার সুস্থতার জন্য চাঁদপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বাদ আছর চাঁদপুর শহরের প্রিমিয়ার হসপিটাল মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন সম্মানিত পেশাজীবী পরিষদ ও প্রফেশনালস মুভমেন্ট অফ বাংলাদেশ জেলা শাখার নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করলেন মাওলানা শাহাদাত হোসেন।

মিলাদ ও দোয়া পূবে বক্তব্য রাখেন সম্মিলিত পেশজীবী পরিষদ ও প্রপেসনাল মুভমেন্ট অফ বাংলাদেশ জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ গাজী।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বোরহান খান, মোঃ ইলিয়াছ মিয়া, আনোয়ার হোসেন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড : মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, মুক্তার আহমেদ খন্দকার, সহ প্রচার সম্পাদক ফজলুর রহমান, সদস্য রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ সহ স্থানীয় এলাকাবাসী ও মুসল্লীরা।

Model Hospital

উল্লেখ্য কেন্দ্রীয় বিএনপি নেতা ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক দায়িত্বরত অধ্যক্ষ  সেলিম ভুইয়া ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital