শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে আক্তার মাঝির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৩ পিএম
চাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে আক্তার মাঝির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

চাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পৌর বিএনপির সভাপতি আক্তার মাঝির সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পৌর বিএনপির সভাপতি আক্তার মাঝির সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ আছর শহরের হাসান আলী মাঠ সংলগ্ন চিশতিয়া জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন চিশতিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি ডিএম শাহজাহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সহ-সভাপতি মাইনুল ইসলাম জীবন, হুমায়ুন কবির, মোস্তফা মাল, দ্বীন মোহাম্মদ জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক কবির মিয়াজী, ইমাম আলী মিয়াজী, মনিরুল ইসলাম, পৌর বিএনপি নেতা বোরহান খান, পৌর ছাত্রদলের সভাপতি(ভারপ্রাপ্ত ) মাসুদ পাটওয়ারী, সাধারণ ফয়েজ ঢালীসহ ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital