বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আপনাদের সার্বিক সহযোগিতা চাই : এসপি আব্দুর রকিব

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৭ পিএম
চাঁদপুরে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আপনাদের সার্বিক সহযোগিতা চাই : এসপি আব্দুর রকিব
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
জেলা নেতৃবৃন্দ চাঁদপুরের বর্তমান পরিস্থিতি,ইসলামী আন্দোলনের কর্মকান্ড এবং শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মানব কল্যাণে তাদের অবদানের কথা তুলে ধরেন।
জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন পুলিশ সুপারকে লক্ষ্য করে বলেন ৫ অগাস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পুলিশ এবং দেশের সাধারণ মানুষের সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়। তাই পুলিশের দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে তাদের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। নচেৎ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়লে দেশ বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারে ।
কারণ আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি স্বৈরশাসনের আমলে যেভাবে একই দলের বিভিন্ন গ্রুপের সাথে দখলদারিত্ব চাঁদাবাজি নিয়ে মারামারি হানাহানি হতো ঠিক একই দৃশ্য আমাদেরকে পুনরায় দেখতে হচ্ছে। তাই পুলিশকে আরো সক্রিয় এবং শক্ত ভূমিকায় অবতীর্ণ হতে হবে। শহীদদের পবিত্র রক্তের বিনিময়ে যদি আমরা দেশকে পবিত্র করতে না পারি তাহলে আমাদের জন্য আরও দুর্ভাগ্যজনক অবস্থা অপেক্ষা করছে বলে আমি মনে করি। তাই আপনারা যদি নিজেদেরকে দুর্বল মনে করেন তাহলে যাদের কাছে দেশ,দেশের সম্পদ এবং দেশের মানুষ নিরাপদ প্রয়োজনে তাদের সহযোগিতা নিন তারপরও আইন-শৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতি আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করুন। মাদক ব্যবসায়ীরা আবার পুনরায় সক্রিয় হয়ে উঠেছে, যানজট চরম সীমা পাড় করছে।
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব তার বক্তব্যে বলেন চাঁদপুরে যেহেতু নতুন এসেছি ,বিগত দিনের অভিজ্ঞতা আপনাদের কাছ থেকেই আমাকে নিতে হবে অভিজ্ঞতা নিয়ে ইনশাআল্লাহ যেখানে যা করণীয় আমার সাধ্যানুযায়ী পুলিশ বাহিনীকে কাজে লাগানোর চেষ্টা করব মানুষের মাঝে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি।
আজকের এই মতবিনিময় সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানি, সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, বামুক জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital