শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের ৮ জন বিসিএস ক্যাডার কর্মকর্তার প্রফেসর পদে পদোন্নতি লাভ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৩ পিএম
চাঁদপুর সরকারি কলেজের ৮ জন বিসিএস ক্যাডার কর্মকর্তার প্রফেসর পদে পদোন্নতি লাভ

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের ০৮ জন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

সোমবার (২৩ সেপ্টম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ অধিশাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশ জারি করা হয়।

চাঁদপুর সরকারি কলেজের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ হলেন সমাজকর্ম বিভাগের মুহাম্মদ ইয়াহ-ইয়া খান, গণিত বিভাগের মোঃ আনিছুল ইসলাম, ইসলাম শিক্ষা বিভাগের শাহ মোঃ মাছুম বিল্লাহ, রসায়ন বিভাগের মোঃ দেলোয়ার হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের মোহাম্মদ বেদারুল আলম, ইংরেজি বিভাগের মোঃ আলী আজগর ফকির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া এবং বাংলা বিভাগের অমর চন্দ্র দাস।

মঙ্গলবার (২৪ সেপ্টম্বর ) দুপুর ১২:০০টায় পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ কলেজ উপাধ্যক্ষ প্রফেসর শেখ মো: খলিলুর রহমানের সাথে দেখা করতে এলে তিনি তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

Model Hospital

উপাধ্যক্ষ প্রফেসর শেখ মো: খলিলুর রহমান আশা প্রকাশ করেন, পদোন্নতিপ্রাপ্ত ০৮ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তা নিজেদের শ্রম ও মেধা দিয়ে চাঁদপুর সরকারি কলেজের চলমান শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং পদোন্নতি কার্যক্রমে যুক্ত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital