বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৯ বাল্কহেড, ১টি লোড ড্রেজার সহ আটক ২৮

মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৩ পিএম
মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড চাঁদপুর কর্তৃক অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে ৯ বাল্কহেড,১টি লোড ড্রেজার সহ আটক ২৮জনকে আটক করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমার নেতৃত্বে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের যৌথ অভিযানে মতলব উত্তর থানাধীন মোহনপুর ইউপিস্থ বাহেরচর নামক স্থানে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করাকালে মোঃ চাঁনমিয়া (২৯), সুজন মিয়া (২৪), মোঃ আল আমিন (৩৫), মোঃ সফিকুল ইসলাম (৩১), ওমর ছানি (১৯), মোঃ কালন শেখ (৩৫), জলিল (৪১), মোঃ সোহাগ শেখ (৩৫), মোহাম্মদ কাউছার (৪১), মোঃ জিতু (২৪), মোঃ আবুল কালাম (৪২), পিতা- মোঃ আবু বক্কর, মোঃ সিরাজ হোসেন (২৫), মোঃ নাজমুল (২৫), মোঃ লিটন হান (৪০), মোঃ বাইজিদ (২৮), মোঃ রাব্বি (২২), মোঃ আরাফাত শেখ (১৯), মোঃ মেহেদী হাসান বাবু (৩৩), মোঃ বরকত (২৭), মোঃ এনামুল হাওলাদার (২৩), রাশেদ প্রকাশ কাছেদ (২৩), মোঃ ইউসুফ আলী (৩৭), মোঃ জাহিদুল ইসলাম (৩৩), মোঃ কামাল হোসেন (৪৭), মোঃ সাইফুল ইসলাম (২৪), মোঃ জাহাঙ্গীর (৪৩), কুদ্দুছ মোল্লা (৩০), ইব্রাহিম খান (১৯)।

আটককৃত ২৮ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital