বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভোক্তার অভিযানের পর

চাঁদপুরে কেজিতে ১৫০-২০০ টাকা দাম কমেছে ইলিশের

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৩ পিএম
চাঁদপুরে কেজিতে ১৫০-২০০ টাকা দাম কমেছে ইলিশের

চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ফের অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বেশি দামে ইলিশ বিক্রির অভিযোগে মাছঘাটের সব আড়তে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ে সরকারী পরিচালক নূর হোসেন।

এ সময় মাছঘাটে ইলিশের অতিরিক্ত দাম রাখায় এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

এদিকে অভিযানের খবরে পুরো মাছঘাটে ইলিশ দাম ১৫০-২০০ টাকা কমে যায়। কিছুক্ষণ আগেও যে ইলিশ ১৭০০-১৮০০ টাকা বিক্রি হয়েছে অভিযানের পর সে ইলিশ ১৫০০-১৬০০ টাকায় নেমে আসে। যদিও ভোক্তা অধিদপ্তরের অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের দামে হাঁকানো হয় ইলিশের দাম। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

Model Hospital

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সরকারী পরিচালক নূর হোসেন বলেন, মূলত ইলিশের দাম বৃদ্ধির কারণে অভিযান হয়েছে। আমরা ক্রেতা সেজেও ব্যবসায়ীদের কাছে গিয়েছি। কেনাদাম থেকে একজন বেশি মুনাফা করতে চেয়েছে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, আড়তদার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা সবাইকে ভাউচার রেখে ন্যায্য দামে ইলিশ মাছ বিক্রি করতে বলা হয়। কেউ অন্যায়ভাবে অতিরিক্ত দামে ইলিশ বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital