রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি, কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৮:০৩ পিএম
চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি, কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি

চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্মবিরতি পালন করেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২ ট পর্যন্ত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সামনে ৩ ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফারিদের পদায়ন বাস্তবায়নে ১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করা হয়।

নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ জয়নব বেগম, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক নাসরিন আক্তার, সদস্য সচিব খাদিজা বেগম, নার্সিং সুপারভাইজার মাকসুদা বেগম, নার্সিং ইন্সট্রাক্টর সাহানারা আক্তার, মুক্তা বেগম, লাইলী বেগম, শারমিন সুলতানা, রুহুল বাশার, মাহবুব হাসান, নার্সিং কর্মকতা ইউসুফ ভূঁইয়া, সবুজ হোসেন, মাসুম রাব্বানি, শামীমা আক্তার, নার্সিং স্টুডেন্ট মোঃ মাহবুব হোসেন, কমল মন্ডল, মোঃ হাসান, আক্কাছ ঢালী, আয়েশা আক্তার মেঘনা, খাদিজা আক্তার সুবনা, আয়েশা আক্তার, মোঃ ইকবাল হাসান উজ্জ্বল, মোঃ তানভীর আলম শান্ত, জান্নাতুল ফেরদৌস ঝুমা’র নেতৃত্বে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট ও চাঁদপুর আইডিয়াল নার্সিং কলেজ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পাবলিক হেলথ নার্স এবং সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কয়েক শতাধিক নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

Model Hospital

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর থেকে যুক্তিক দাবী নিয়ে তারা রাজপথে নেমেছে। ২ অক্টোবর বুধবার ৫ ঘন্টা কর্মবিরতির পালন করবে চাঁদপুরে নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তা এবং শিক্ষার্থীগণ। তবে কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ জরুরি বিভাগ নিয়োজিত থাকবে।

এ ছাড়া ইমারজেন্সি, ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, পিআইসিইউ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে। তারপরও যদি দাবী মানা না হয় তাহলে নার্সরা পুনাঙ্গ কর্মবিরতি পালন করবে।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।