রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সৌদি আরব ‘বাপ্রসাফ’র উদ্যোগে রুহুল আমিন গাজীর স্মরণসভা অনুষ্ঠিত

সৌদি আরব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৭:৪৪ পিএম
সৌদি আরব ‘বাপ্রসাফ’র উদ্যোগে রুহুল আমিন গাজীর স্মরণসভা অনুষ্ঠিত

২ অক্টোবর রাতে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) এর সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল রিয়াদ সানসিটি পলিক্লিনিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান এর সভাপতিত্বে – সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনা ওভারসিজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম মানিক।

স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ও এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, প্রধান পৃষ্ঠপোষক নবযুগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মাসুদ রানা, বর্ণ ডট টিভি পরিচালক সাধারণ সম্পাদক ফকির আল আমিন, দৈনিক যুব বার্তা পত্রিকার প্রকাশক সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন, সাংগঠনিক সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি ছাদেক আহমাদ, প্রচার সম্পাদক ও এসএ টিভির রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম, দপ্তর সম্পাদক ও ৫২.টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক লাব্বাইক পত্রিকার প্রকাশক মোঃ শাহজালাল ভূট্টু।

Model Hospital

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: রিয়াদ কমিউনিটি ব্যক্তিত্ব হারুন তালুকদার, দৈনিক লাব্বাইক পত্রিকার প্রকাশক সানসিটি পলি ক্লিনিকের মার্কেটিং বিভাগের মোঃ বেলাল হোসেন , নুরুল আলম হাওলাদার, প্রবাসী নাশিদ ব্যান্ডের পরিচালক আরিফ রব্বানী, আহমেদ জুবায়ের, নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের লোকমান বিন নূর হাসেম, হাজী ফরিদ, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসী সিরাজ, ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন, হুমায়ুন কবির, সহ বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ,গণমাধ্যম ব্যক্তিত্ব প্রয়াত রুহুল আমিন গাজী ছিলেন একজন প্রতীযশা সাংবাদিক, যার হাত ধরে বহু সাংবাদিকের জন্ম হয়েছে, সাংবাদিকদের সুখে দুখে যিনি পাশে ছিলেন। উনি ছিলেন বাংলাদেশের নিবেদিত একজন গণমাধ্যম ব্যক্তিত্ব যার তুলনা হয় না । আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

প্রয়াত রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা রেজাউল করিম। একই অনুষ্ঠানে এনটিভির বার্তা সম্পাদক প্রয়াত সীমান্ত খোকনের জন্য দোয়া করা হয় ।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।