সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশক্রমে

মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৭:৫৭ পিএম
মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়নে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশক্রমে বিএনপির বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নে আওয়ামী দুঃশাসন, জুলুম, হত্যা, নির্যাতনসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাগানবাড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (৬ অক্টোবর) বিকেলে বাগানবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মিছিলটি বাগানবাড়ি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেরিবাদ হয়ে কালীরবাজার চৌরাস্তায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত আলোচনায় বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন। কিন্তু তার লুটেরা সন্ত্রাসী বাহিনী এ দেশেই রয়ে গেছে। আওয়ামী লীগ থেকে আগত সেসব নব্য বিএনপি দলে ভিড়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ১৭ বছর মামলা হামলার শিকার জিয়াউর রহমানের আদর্শের সৈনিক প্রকৃত বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে একের পর এক। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখনই।
তিনি বলেন, কোনো সন্ত্রাস চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে স্থান নেই। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশক্রমে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের দালালী করেছে, আমাদের উপর হামলা-মামলায় ইন্ধন দিয়েছে তাদের স্থান বিএনপিতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সকল দালাল নেতা-কর্মীদের দলে স্থান দিবে না। সকলকে ধৈর্য ধারণ করে আগামী দিনগুলোতে দলের শৃঙ্খলা রক্ষা করে কার্যক্রম পরিচালনার প্রতি আহবান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক সভাপতি জনাব মো. মোজাম্মেল হক (রনি) সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দিদার বেপারী, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আলম সিকদার, স্বেচাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আনোয়ার ভূইয়া, মফিজ, সফিক, মহন, নাদিম ভুইয়াসহ দলীয় নেতাকর্মীরা।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।