শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আজহারীকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ

৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে কুয়ালালামপুর নিজ বাসায় শায়েখ আজহারী

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২:৩৭ এম
৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে কুয়ালালামপুর নিজ বাসায় শায়েখ আজহারী

বাংলাদেশের ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছেন।

মিজানুর রহমান আজহারীর ব্যাক্তিগত সহকারী মোরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘ ৪ ঘণ্টা ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের পর শায়েখ ড. মিজানুর রহমান আজহারী মুক্ত হয়ে কুয়ালালামপুর নিজ বাসায় পৌঁছান।

মোরাদ হোসেন আরো বলেন, ‘সিল মারার পর পুলিশ তার সাথে কথা বলার কথা বলে শায়েখকে ডেকে নিয়ে যায়। তাকে আওয়ামী লীগ সরকারের আমলে করা অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা আজহারীকে মালয়েশিয়ার ক্যাটাগরি-১ ভিসায় নেন। এটা মালয়েশিয়া ভিআইপি সম্মানের ভিসা।’

Model Hospital

এদিকে বিভিন্ন মিডিয়ায় মনগড়া নিউজের বিষয়ে মোরাদ হোসেন কড়া প্রতিবাদ জানিয়েছেন।

এর আগে আজ শুক্রবার সকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেশত্যাগ করেছেন বলে জানান। যাওয়ার আগে তিনি এক বার্তায় বলেন, দেশে খুব লম্বা সময় অবস্থান না করলেও শিগগিরই ফিরব।

উল্লেখ্য, গত ২ অক্টোবর দেশে এসেছিলেন মাওলানা আজহারি। নয় দিনের মাথায় মালয়েশিয়া ফিরে যান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital