শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়নে মহিলা দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ও কমিটি গঠন

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৯:৩৪ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়নে মহিলা দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ও কমিটি গঠন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আলোচনা সভা শেষে উক্ত ইউনিয়নের মহিলা দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে পারুল আক্তারকে সভাপতি, রুমা আক্তারকে সাধারণ সম্পাদক ও সুফিয়া আক্তারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
এর আগে বিভিন্ন পর্যায়ের বিএনপি সংগঠনের অতিথিবৃন্দ ও ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দের অংশগ্রহনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার শানু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছরিন রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট মনিরা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মুক্তা, আইন বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট কোহিনুর বেগম, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল মিজি।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কামাল হাওলাদার, জেলা যুবদলের সাবেক সদস্য আফসার উদ্দিন রোমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম হাজী, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাছির হাজী, ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর গাজী, যুবদল নেতা জুলহাস গাজী, সাবেক ছাত্রদল নেতা হানিফ মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, সাবেক সাধারণ সম্পাদক আরজু আহমেদ ফুটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী নুর আলম, রাসেদ নিজাম রাজুসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital