বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অভিযানের সময় দাম কমে, শেষে বেড়ে যায় পণ্যের দাম : ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মো. মোশারফ হোসেন প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৮:৪৫ পিএম
অভিযানের সময় দাম কমে, শেষে বেড়ে যায় পণ্যের দাম : ২ প্রতিষ্ঠানকে জরিমানা

হাজীগঞ্জে কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। ছবি : মেহেদি হাসান রিমেল

আওয়ামী লীগ সরকারের পতনের পর মাত্র কয়েক দিন কিছুটা সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ পেয়েছিলেন ভোক্তারা। কিন্তু মধ্য আগস্ট থেকে আবারও ঊর্ধ্বমুখী হয়ে পড়ে বাজার। সব শেষ বেড়েছে কাঁচা মরিচের দাম। জেলার বিভিন্ন বাজারে যেটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০/৪৫০ টাকায়।

এদিকে চাঁদপুরের হাজীগঞ্জে ডিম ও কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

এ সময় সেখানে থাকা ক্রেতা নাজমা বেগম বলেন, এভাবে কয়েক হাত ঘুরে পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে। অথচ কৃষক তেমন লাভ করতে পারছেন না। ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ করছেন অনৈতিকভাবে।

Model Hospital

এই ভোক্তা বলেন, পণ্য সরবরাহ ব্যবস্থার প্রতিটি পর্যায়ে আলাদা নিয়মিত তদারকি প্রয়োজন। আর এটা যেন চলমান থাকে।

অভিযানে মজুমদার ডিমের আড়ৎকে ২ হাজার ও ইনসাফ ডিমের আড়কেৎ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

হাজীগঞ্জে ডিম ও কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। ছবি : মেহেদি হাসান রিমেল

এসময় হাজীগঞ্জ থানার এসআই মনিরসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাঁচাবাজার ও ডিমের আড়ৎ এ অভিযান পরিচালনা করা হয়। ডিম কেনার রিসিট না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং পরবর্তীর জন্য তাদের সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন যাবৎ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে মানুষের ক্রয়ক্ষমতা নালাগের বাহিরে চলে যাচ্ছে। এতে কয়েক দফা অভিযান পরিচালনা করলেও কমছেনা দ্রব্য মূল্যের উর্ধ্বগতি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital