সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের এসপির সহযোগীতায় উদ্ধার হলো দুবাই শহরে অপহৃত যুবক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৫:১৪ পিএম
চাঁদপুরের এসপির সহযোগীতায় উদ্ধার হলো দুবাই শহরে অপহৃত যুবক

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদি গ্রামের মোঃ সাফায়াত গাজী (২০) নামের এক যুবককে অপরণ করে একদল বাঙ্গালী অপহরণকারী।

সাফায়াত গাজী পশ্চিম সকদি গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে। সাফায়াত গাজীর বড়ো ভাই মোঃ হাসান গাজী গত শনিবার (১২ অক্টোবর) সকালে ভাইয়ের অপহরণের বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করলে তৎপতা চালায় চাঁদপুরের পুলিশ প্রশাসন।

অভিযোগ পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম তাৎক্ষনিক চাঁদপুরের পদোন্নতিপ্রাপ্ত এসপি সুদীপ্ত রায় সহ অন্যান্য কর্মকর্তাদের সহযোগীতা নিয়ে অপহরণকারীদের সনাক্ত করে অপহৃত সাফায়াত গাজীকে মুক্ত করতে জোর চেষ্টা চালায়।

চাঁদপুরের পুলিশ প্রশাসন দুবাই পুলিশের সহযোগীতায় ব্যাপক তৎপরতা চালালে এক পর্যায়ে ১৩ অক্টোবর রবিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে অপহরণকারীরা সাফায়াত গাজীকে দুবাই শহরের একটি অজ্ঞাত সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। সাফায়াত গাজী বর্তমানে দুবাইয়ের সারজায় পুলিশের সিআইডি আছে।

Model Hospital

এদিকে অপহৃত সাফায়াত গাজীর বড়ো ভাই হাসান গাজী ১৪ অক্টোবর সোমবার সাংবাদিকদের বলেন, ‘বিগত ১ বছর আগে অনেক ধারদেনা করে আমার ভাইকে আমরা দুবাই পাঠিয়েছি। এর মধ্যে তার সাথে আমাদের প্রায়ই যোগাযোগ হতো। কিন্তু গত ১২ অক্টোবর দুবাই থেকে ৯৭১৫৬১৭৮৪০২৫ নম্বর থেকে একটি ফোন কল আসে। ঐ নম্বর থেকে বলা হয় আমার ভাইকে তারা অপহরণ করেছে। আমার ভাইকে তার কর্মস্থল থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এরপর আমি আমার ভাইকে ফোন করলে সেই নম্বরটি তার বাসায় রেখে যাওয়ার কারণে তার সাথে আর কথা বলে নিশ্চিত হতে পারিনি। এরপর ঐ অপহরণকারীরা ০১৩১২৩৬৪৭৪২, ০১৯৭৮৯২৬২২৭ নম্বর থেকে ফোন করে আমাদেরকে আরো দুটি মোবাইল নম্বর দিয়ে মোট ৪টি নম্বরে বিকাশে ৬ লক্ষ টাকা পাঠানোর জন্যে বলেন। এসময় তারা আরো বলেন, ‘আমাদেরকে ৬ লক্ষ টাকা দিলে তোর ভাইকে ছেড়ে দেওয়া হবে। আর না দিলে তোর ভাইকে মেরে ফেলে গায়েব করে দেওয়া হবে।’

এসময় আমার ভাইকে তারা বেদম মারধর করে এবং তার ভিডিও ফুটেজ আমাদের কাছে পাঠায়। ভিডিও ফুটেজে আমার ভাই এর হাত পা বেধে মোটা লাঠি দিয়ে আঘাত করতে দেখা গেছে।

এসময় আমার ভাই তাদের বেদম প্রহারে আত্মচিৎকার করলে তারা বলতে থাকে ‘তুই বল, তাড়াতাড়ি টাকা পাঠাতে। আর না হয় তোকে মেরে ফেলবো।’ অপহরণকারীরা সবাই এভাবে বাংলা ভাষাতেই কথা বলছিলো। তাদের সবাইকে বাঙ্গালি বলেই মনে হয়েছে।’

‘এতে আমরা ভাইয়ের জীবন বাঁচাতে তাদের দেওয়া ৪টি মোবাইল নম্বরে ২০-২৫ হাজার টাকা করে মোট ৯৫০০০/- টাকা পাঠিয়ে দেই। তারা আমাদেরকে মোট ১২টি মোবাইল নম্বর দিয়ে বলেছে প্রতিটি মোবাইল নম্বরে ৫০ হাজার টাকা করে পাঠানোর জন্য। এভাবে তাদেরকে ৬ লক্ষ টাকা দিলে তারা আমার ভাইকে ছাড়বে, না হয় তারা আমার ভাইকে মেরে ফেলার হুমকি দেয়। ’আমরা উপায় না পেয়ে আমার ভাইয়ের জীবন বাঁচাতে তাদের দেওয়া ৪ টি বিকাশ নম্বরে ধার দেনা করে মোট ১লক্ষ ১৫ হাজার টাকা পাঠানোর পর সাংবাদিক মনির হোসেন ভাইয়ের পরামর্শে আমরা চাঁদপুরের এসপি স্যারের সাথে স্বাক্ষাত করে একটি অভিযোগ দেই। এতে এসপি স্যার আমাদেরকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

এসপি স্যার দুবাই এম্বাসির মাধ্যমে ঐ দেশের পুলিশের সহযোগীতায় আমার ভাইকে উদ্ধার করে দেন। আমাদেরকে এসপি স্যারের কাছে মোঃ মনির হোসেন ভাই নিয়ে যাওয়ায় এসপি স্যারের সহযোগীতায় আমরা আজ আমার ভাইকে ফিরে পেয়েছি। আমার ভাই বর্তমানে হেফাজতে আছে আমরা চাই দ্রুত এখান থেকে মুক্তি পেয়ে তার কর্মস্থলে ফিরে যাক। এজন্য পুলিশ প্রশাসনের মাধ্যমে সার্বিক সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সাংবাদিকদের বলেন, ‘আমরা একজন প্রবাসী ভাইকে উদ্ধার করতে পেরেছি এটা অনেক খুশির। অপহৃত ব্যক্তির বর্তমানে দুবাই পুলিশ হেফাজতে রয়েছে। আমরা চেষ্টা করব সেখান থেকে তাকে কিভাবে তার কর্মস্থলে ফেরানো যায়। আমরা আমাদের কাজ অব্যাহত রাখবো।

অপরাধীরা বাংলাদেশী হলে তাদেরকে যেভাবেই হোক আইনের আওতায় আনবো। আর যদি তারা বিদেশে অবস্থান করে এই অপকর্ম চালিয়ে থাকে তাহলেও তাদেরকে রেহাই দেওয়া হবে না। আমরা দুবাই পুলিশের সহযোগীতা নিয়ে তাদেরকে দেশে ফিরিয়ে এনে যথাযোগ্য শাস্তির আওতায় আনবো।’

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’