বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৭:৪২ পিএম
কচুয়ায় বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

কচুয়ায় বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় হুমায়ূন কবির (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার সাচার ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ঐ গ্রামের রহিম ভূইঁয়ার ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আব্দুল হালিমের দিক নির্দেশনায় সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জয়নগর গ্রামের বাড়ির থেকে হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করে। বাক-প্রতিবন্ধীর মা আমেনা বেগম জানান,৬ অক্টোবর আমার মেয়েকে বাড়ির পাশে কাছারি ঘরে নিয়ে ধর্ষণ করে হুমায়ুন কবির। মেয়ে অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থের বিষয়ে মেয়েকে জিজ্ঞাস করলে তাকে জোরপূর্বক ভাবে মুখ চেপে হুমায়ুন কবির ধর্ষণ করছে বলে ইঙ্গিতে দেখায়।

পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত হুমায়ুন কবির এলাকায় থেকে গা-ঢাকা দেয়।

Model Hospital

এ ঘটনায় বাক-প্রতিবন্ধী মা আমেনা বেগম বাদী গতকাল বুধবার বিকেলে কচুয়া থানায় একটি ধর্ষনের মামলা দায়ের করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এম.আব্দুল হালিম বলেন, অভিযান পরিচালনা করে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital