শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আবারও চমক নিয়ে হাজির হচ্ছে শাহরাস্তির অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৮:২৪ পিএম
আবারও চমক নিয়ে হাজির হচ্ছে শাহরাস্তির অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব
➤বিদেশী, জাতীয় ও বিভিন্ন জেলা,উপজেলার খেলোয়াড় মাতাবে স্থানীয় ফুটবল টুর্নামেন্ট
 
➤পৃষ্টপোষক দিপুর হাত ধরে বদলে যাচ্ছে শাহরাস্তির ক্রীড়াঙ্গন 
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল একটি নাম হচ্ছে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। ক্রিকেট, ফুটবলসহ নানা খেলায় সকল সময়ে সমানভাবে অংশ নিয়ে ইতিমধ্যে পুরো উপজেলায় আলোড়ন সৃষ্টিকারী একটি ক্রীড়া সংগঠন হচ্ছে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব।
সম্প্রতি শাহরাস্তির চিতোষী উপজেলায় চিতোষী পূর্ব ইউনিয়নে চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজনে অংশ নিবে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। এতে জাতীয় দল, বিভিন্ন জেলা ও উপজেলার নামকরা খেলোয়াড়রা অংশ নিবেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মিডফিল্ডার মামুনুল ইসলাম, ফরেন স্ট্রাইকার দারুজ, বাংলাদেশ জাতীয় দলের অনুর্ধ্ব ১৭ এর মিডফিল্ডার সৌম্য চাকমা, লক্ষীপুর জেলার রাইট ব্যাক খেলোয়াড় নুরু, কুমিল্লা জেলার গোলরক্ষক মাহফুজ, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মিডফিল্ডার সাইফুল, চাঁদপুর সদরের স্টপার আশিক, শাহরাস্তি উপজেলার লেফট ব্যাক ফরিদসহ আরও অনেকেই অংশ নিবেন বলে জানিয়েছেন ক্লাবের দায়িত্বশীল কর্মকর্তাগণ।
শাহরাস্তি উপজেলায় শাহরাস্তি প্রিমিয়ার লীগ-২০২৩ এ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনকে এনে উপজেলায় সাড়া ফেলেছিলেন। আসন্ন শাহরাস্তি প্রিমিয়ার লীগ-২০২৪ এ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান আসার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ক্লাবটির পৃষ্টপোষক ও পরিচালক হিসেবে রয়েছেন কাতার প্রবাসী জাহিদুল ইসলাম দিপু।
এছাড়া ক্লাবটির সভাপতি হিসেবে রয়েছেন মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সালাউদ্দিন সুজন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital