শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গোল্ডেন বয় থেকে নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশন

চাঁদপুরে নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৫:৩৩ পিএম
চাঁদপুরে নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয় সংলগ্নে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্নে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুরে ১টা পর্যন্ত হলুদ পোশাকে এই কার্যক্রমে সংগঠনের ৩০ জন স্বেচ্ছাসেবীরা অংশ নেয়।

সংগঠনটি চলতি বছরের ১ সেপ্টেম্বর সংগঠিত হয়ে যাত্রা শুরু করে। তাদের সর্বশেষ কার্যক্রম ছিলো বন্যা দুর্গতদের পাশে ত্রাণ সহায়তা।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের কর্ণধার মোঃ আল আমিন শেখ বলেন, পরিস্কর-পরিচ্ছন্নত ইমানের অঙ্গ। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে পরিস্কার-পরিস্কার পরিচ্ছন্নতা রাখা। তা হলে আমারা একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো এবং বিভিন্ন প্রকার রোগ-বালাই থেকে নিজেদেরকে সুরক্ষা দিতে পারবো। এই পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করতে পেরে ভালো লেগেছে।

Model Hospital

এখান থেকেই আমরা নিজেদের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষা পেলাম। সমাজের সর্বস্তরের লোকজনসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

প্রসঙ্গত, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের কর্ণধার মোঃ আল আমিন শেখ সোশ্যাল মিডিয়ার কল্যাণে গোল্ডেন বয় নামে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন। যিনি সোনালী পোশাক পরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে বিনোদন দেয়ার পাশাপাশি নানান সচেতনতামূলক করছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital