বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নদী ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৭:৪১ পিএম
মতলব উত্তরে নদী ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ভাঙন থেকে ভিটেমাটি রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে ভাঙন কবলিত এলাকাবাসী।
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার জহিরাবাদ ইউনিয়নের লঞ্চ ঘাট এলাকার সোনারপাড়া, সরকার পাড়া, সানকী ভাঙ্গা, নাঁওভাঙ্গা জয়পুর পর্যন্ত মেঘনা নদীর ভাঙন কবলিত নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় ভাঙন কবলিত এলাকাবাসী।
মানববন্ধনকারীরা জানান, বেশ কয়েক বছর যাবত মেঘনা নদী ভাঙনের কবলে স্থানীয় কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘর, কৃষিজমি বিলীন হয়েছে। এখন জহিরাবাদ লঞ্চঘাট থেকে ৩’শ মিটার ও উত্তর দিকে আরো ১’শ মিটার জায়গা ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যদি ভাঙন কবলিত এলাকা রক্ষা করা না হয় তাহলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত জিও ব্যাগ ফেলে স্থায়ী ব্যবস্থাগ্রহনের পানি উন্নয়ন বোর্ডসহ অন্তর্বর্তী সরকারের কাছে দাবী জানান তারা।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সোনারপাড়া জামি মসজিদের সভাপতি মো. আব্দুল আজিজ প্রদান, মো. মনির হোসেন খান, মো. মুকুল প্রধান, আজাদ সরকার, মানিক সরকার, মো. শাহীন প্রধান, ওমর আলী বেপারী, তোফায়েল কবিরাজ, হেলাল প্রধান, মুক্তার হোসেন বাঘ’সহ এলাকায় সকল শ্রেণী পেশার মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital