সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে এখলাছপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১০:১৭ পিএম
মতলব উত্তরে এখলাছপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন

মতলব উত্তরে এখলাছপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, আমার পিতা সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা সাহেব ১৯৭৯ পরবর্তী সময়ের জন্য অবিভক্ত মতলব বিএনপি’র রোল মডেল। আমি নিজেও অনেক আগে থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার পিতার মৃত্যুর পর আমাকে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকে  অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নিকট আমি চির কৃতজ্ঞ।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৮নং এখলাছপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তানভীর হুদা আরো বলেন, দীর্ঘদিন ধরে হত্যা, গুম, হয়রানি, হামলা-মামলা, শিকার হয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের অনেকদুর যেতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। দলের নেতা-কর্মীদের সঠিক ভাবে দলের জন্য কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে দলকে শক্তি করতে হবে।
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল প্রধানের সঞ্চালনায় ও মিরপুর থানা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন জনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক তাইজুল ইসলাম মিয়াজী, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হালিম সরকার রিংকু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শাহ আলম ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শহিদুল ইসলাম মোল্লা, মৎসজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, তাতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন।
আরোও উপস্থিত ছিলেন, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন নাবু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ মাস্টার, যুবদল নেতা ইকবাল নেতা, ফরহাদ প্রধান, সাদেক প্রধান, বিএনপি নেতা নুরু হাওলাদার, উপজেলা তাতীদলের ধর্ম বিষয়ক সম্পাদক রউফ নেতা, এরশাদ উল্লাহ, ইকবাল হাওলাদার, ফারুক খান, রিয়াদ প্রধান, সাত্তার ঢালী, রুবেল মল্লিক, রব প্রধান, মানিক সরকার, রাজন, ষাটনল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এস এ রুবেল, এখলাছপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মল্লিক, আক্তার আলম, জসিম গাজী, মিঠু মিয়াজী, রিদয় প্রধান, আলী হোসেন, রবিন, ইব্রাহিম ঢালী প্রমুখ।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’