শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শ্যালকের ছুরির আঘাতে দুলাভাই গুরুত্বর আহত

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৭:৩৩ পিএম
শ্যালকের ছুরির আঘাতে দুলাভাই গুরুত্বর আহত

মতলব উত্তর উপজেলায় শ্যালকের ছুরির আঘাতে দুলাভাই গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে। জানা যায়, ব্রাহ্মণচক গ্রামের মৃত বিল্লাল প্রধানের ছেলে হেলাল (৩২) চৌরাস্তা (বাবুর আলী মার্কেটে) দোকানদারি করে। সপ্তাহ খানেক আগে একই গ্রামের বেপারি বাড়ির কুতুব উদ্দিনের ছেলে মোহাম্মদ জাহিদ বেপারির সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহিদকে ছুরি আঘাত করে। এতে জাহিদ আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ( ৩ টি সেলাই করে) চিকিৎসা করে।

এ খবর শুনে একই গ্রামের ইদ্রিস প্রধানের ছেলে আবুল খায়ের (৪৬) হেলালের দুলাভাই হেলালের দোকান বন্ধ করে বিষয়টি মিমাংসার চেষ্টা করে এবং সমাধান না হওয়া পর্যন্ত বন্ধ রাখার কথা বলে। শনিবার রাতে হেলাল হটাৎ দোকান খুললেই দুলাভাই আবুল খায়ের দোকান খোলার বিষয়টি জানতে চাইলে হেলাল ক্ষুব্ধ হয়ে ছুরি দিয়ে দুলাভাই আবুল খায়েরকে এলোপাতারি আঘাত করতে থাকে। শরীরের বিভিন্ন অংশে ৬টি আঘাত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদিকে স্থানীয় জনতা হেলালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, এ খবর শুনে থানার এসআই জাফর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে হামলাকারী হেলালকে আটক করে এবং আলামত হিসেবে ছুরি জব্দ করে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital