বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শ্মশানের জায়গায় ঘর নির্মাণের অভিযোগ

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৭:৩৯ পিএম
মতলব উত্তরে শ্মশানের জায়গায় ঘর নির্মাণের অভিযোগ

মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিশ্চতপুর গ্রামে শ্মশানের জায়গায় রান্নাঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গনেশ মালি বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিশ্চিতপুর গ্রামের গনেস মালি এবং গোবিন্দ কান্তদের সাথে পূর্ব থেকে বসত বাড়ীর জায়গা জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। উক্ত বিরোধের জের ধরে বিবাদী গোবিন্দ কান্তদের পরিবার গনেস মালিদের পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি ধমকী দিয়ে আসছে। বিবাদীদের সাথে বিরোধীয় বিষয় নিষ্পত্তির লক্ষে স্থানীয়ভাবে একাদিকবার সালিশ বৈঠক করিলেও বিবাদীরা বিচার সালিশের তোয়াক্কা না করে নিজেদের মর্জিমত চলাফেরা করে।

বর্তমানে উক্ত বিরোধীয় বিষয় নিষ্পত্তির লক্ষে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন আছে। বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত প্রায় এক বছর পূর্বে বিবাদী পক্ষের লোকজন বাদীপক্ষের পারিবারিক শ্মশান সংলগ্ন নালিশী সম্পত্তিতে জোরপূর্বক রান্না ঘর নির্মান করে ভোগ দখল রয়েছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থলে বিবাদীদের রান্না ঘরের সাথে বাদীপক্ষের পারিবারিক শ্মশান পরিষ্কার পরিছন্ন করিতে গেলে বিবাদীরা বাধা প্রদান করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে শ্মশানের পাশে একচালা লাড়কী রাখার ঘর ভাংচুর করে।

গনেস মালি জানান, বিবাদী গোবিন্দ কান্ত ও তার পরিবারের লোকজন আমার বাবা মৃত হরি মোহন মালির শ্মশানের জায়গায় জোর করে পাক নির্মাণ করে। আমরা আমার বাবার শ্মশান দেখাশোনা করতে গেলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে অসাধ আচরণ করেন। তাদের সাথে আমাদের পূর্ব থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। বাটোয়ারা মামলায় অলরেডি আমরা একটা রায় ও পেয়েছি।

Model Hospital

এ বিষয়ে গোবিন্দ কান্ত জানান, বিএস মূলে এই জমির মালিক আমরা। এখন তারা জোর জুলুম করে আমাদের জায়গা দখল করে নিতে চাচ্ছে। সঠিক বিচারের দাবিতে আমরাও মতলব উত্তর থানায় অভিযোগ করেছি। এখন আইনানুগ ভাবে যা সিদ্ধান্ত হয় তাই আমরা মেনে নিব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital