বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৮ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৮:২৬ পিএম
চাঁদপুরে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৮ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

নিত্যপ্রয়োজনীয় বাজারকে স্থিতিশীল করতে বানিজ্য মন্ত্রনালয় কর্তৃক গঠিত চাঁদপুর জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এসময় মূল্য তালিকায় ঠিক না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে ৮ প্রতিষ্ঠানকে ১০৫০০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২১ অক্টোবর) বিকাল চারটায় শহরের বাবুরহাট বাজারে, এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েতুল্লাহ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নুর হোসেন বলেন, বিকাল চারটায় শহরের বাবুরহাট বাজারে ৮ টি প্রতিষ্ঠানটিকে ১০৫০০ টাকা জরিমানা করা হয়,
অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক নুর হোসেন, জেলা ক্যাব এর দপ্তর সম্পাদক বিপ্লব সরকারসহ জেলা পুলিশের একটি চৌকস দল।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital