সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের আগামনে

কচুয়া উপজেলা বিএনপি-ছাত্রদল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও পথসভা

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৮:৫৪ পিএম
কচুয়া উপজেলা বিএনপি-ছাত্রদল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও পথসভা

কচুয়া বাইপাস সড়কে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্য রাখছেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সাম্য ও মানবিক সমাজ বির্নিমাণে দিক- নির্দেশনা মুলক যৌথ কর্মী সভায় যোগ দিতে চাঁদপুর এসেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের নির্বাহী কমিটির সিনিয়র-সহসভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহিদুল ইসলাম সোহেল, ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দীন রিপন,হাবিবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন প্রমুখ।

গত বোরবার চাঁদপুর জেলা ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে জেলা বিএনপির সভাপতি বাসভবন মুনিরা ভবনে যোগদান করেন এই সকল নেতৃবৃন্দ। কর্মীসভা শেষে সোমবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে কচুয়া বাইপাস সড়কে বিএনপি-ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও পথসভায় বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এসময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কচুয়া উপজেলা ছাত্রদল ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে কেন্দ্রীয় ছাত্রদলের ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের আইকন তারেক রহমানের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা নিবেন। সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের সেøাগানকে সামনে নিয়ে কচুয়া উপজেলা ছাত্রদল এগিয়ে যাবে। ফ্যাসিবাদী সরকারের আমলে আমাদের ৫শত ছাত্রদলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। শত অন্যায় অত্যাচার সহ্য করে রাজনীতিতে টিকে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। অতি শীর্ঘই গণতন্ত্র প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি বিশ^াস করি সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি সরকার গঠন করবে। কোন যড়ষন্ত্রই ছাত্রদলকে রুখতে পারবে না। ফ্যাসিবাদী হাসিনা সন্ত্রাসীরা যদি মাথাচাড়া দিতে চায় তাদের এক মিনিট ও মাঠে দাঁড়াতে দিবো না।

কচুয়া বাইপাস সড়কে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্য রাখছেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতা তারেক জিয়ার নির্দেশ মতো সকল কার্যক্রম চালিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। চাঁদপুর জেলা সফরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের গাড়ী বহরে ছিলেন কচুয়ার কৃতিসন্তান জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান খান।

Model Hospital

পথসভায় উপস্থিত ছিলেন, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, অ্যাড. মুকবুল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, যুগ্ম-সাধারণ সম্পাদক শারফিন হোসাইন, মাহবুব আলম, ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সহ-সভাপতি কামরুল হাসান, প্রচার সম্পাদক জোবায়ের রাসেল, পৌর বিএনপির আহ্বায়ক হাবীব উল্লাহ্ধসঢ়; হাবীব, যুগ্ম-আহ্বায়ক আমান উল্লাহ্ধসঢ়; আমান, কৃষকদলের সভাপতি মফিজুল ইসলাম মধু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানীয়া, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মো. শাহজাহান, ছাত্রদলের সভাপতি মোস্তাফা কামাল প্রধান, সাধারণ সম্পাদক গাজী রশিদ, বিএনপির সদস্য কামরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রইসউদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ, ভাইস প্রেসিডেন্ট রবিউল চৌধুরী, সাধারণ সম্পাদক মহিন খান, সাংগঠনিক সম্পাদক মো. তাজ, যুবদল নেতা আরিফুল ইসলাম অভি, কচুয়া সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি মো. আতিক , সাধারণ সম্পাদক মো. কাউছার, পলিটেকনিক ইন্সটিটিউট শাখার ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলামসহ উপজেলা ছাত্রদল, যুবদল , স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’