বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭:০৭ পিএম
কচুয়ার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কচুয়ার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষা উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ অ+ প্রাপ্ত কৃিত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার সকালে মাদ্রাসার মিলনয়াতনে আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.এস.এম ফখরুদ্দীনের সভাপতিত্বে ও প্রভাষক মোহাম্মদ আবু ইউসুফ ও সাব্বির আহমেদ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন,মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, সহকারি অধ্যাপক মাওলানা শরীফ হোসাইন,মাওলানা নূর আহমেদ,মো.শাখাওয়াত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মো.তোহা ও ইসলামি সংগীত পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন।

Model Hospital

মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দীন বলেন, ২০২৪ সালের আলিম পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের আজ সংবর্ধনা দেওয়া শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা হয়েছে।

এ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরো মনোযোগী হবে যার ফলে আগামী পরীক্ষা গুলোতে শিক্ষার্থীরা অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে এ প্রতিষ্ঠানের আরো ভালো ফলাফল নিশ্চিত করবে।

পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের চরিত্র, আমল আখলাক,নীতি-নৈতিকতা,ন্যায়পরায়ণ হয়ে গড়ে উঠতে হবে। অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্যিকারের দেশপ্রেমিক যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।

অনুষ্ঠান অত্র মাদ্রাসার ২০২৪ সালের আলিম পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ১২জন শিক্ষার্থী, ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মাদ্রাসা পর্যায়ে কুরআন তেলাওয়াত,হামত-নাত প্রতিযোগীতায় প্রথমস্থান অর্জনকারীসহ বিভিন্ন শ্রেণি প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital