শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরাযীকান্দির পীর আল্লামা মানযুর আহমদ বোরহানী’র

১২তম উয়েস্বাল শরীফ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭:১০ পিএম
১২তম উয়েস্বাল শরীফ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
চাঁদপুরের মতলব উত্তরের ফরাযীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের পীর আল্লামা শায়খ সায়্যিদ মানযুর আহমদ বোরহানী’র ১২তম উয়েস্বাল শরীফ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বাদ আছর ফরাজীকন্দি ওয়েসিয়া দরবার শরীফের ‘আগামী ৩১অক্টোবর ও ১নভেম্বর-২০২৪ ইং রোজ বৃহস্পতিবার ও শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়া অনুষ্ঠান সাফল্যের লক্ষে মসজিদে ফাতেমাতুজ্ জাহরা মসজিদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আমীরে আলা নেদায়ে ইসলাম আল্লামা শায়খ ড. মোস্তাক আহমাদ উয়েসী রিফায়ী।
ফরাযীকান্দি উয়েসিয়া মহিলা ফাজিল মাদ্রাসার শিক্ষক তারেক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফরাযীকান্দি উয়েসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতাউল করিম মুজাহিদ, ফরাযীকান্দি উয়েসিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, জিসান শিকদার, শাকিল শিকদার, মাওলানা আবু হানিফ, জেলা যুবদল সদস্য মমিন প্রধান, যুবদল নেতা নজরুল গাজি, আহমদ মাস্টার, বালুচর গ্রামের মোশারফ হোসেন, শাহজালাল ঢালি, ছাত্র নেতা মানিক, সামির মৃধা, ছাত্র নেতা  আব্দুল আজিজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্নীয়তের প্রচার ও প্রসারে অবদান রেখেছেন এবং বাতেলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আল্লামা মানযুর আহমদ। তিনি সুন্নীয়তের পতাকাকে সমুন্নত রাখার জন্য আজীবন বাতেলদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং ক্ষুরধার লেখনী ও অনলবর্ষী যুক্তিপূর্ণ ভাষনের মাধ্যমে বাতেলদের সকল সরযন্ত্রের মোকাবিলা করেছেন।
তিনিই সকল ভ্রান্ত ধারনার সরুপ উম্মোচন করেছেন এবং এই সব এর দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। তিনি বাতেলদের বিরুদ্ধে অসংখ্য মোনাজেরায় অংশ গ্রহণ করেছেন এবং বিজয়ের সাফল্য নিয়ে ঘরে ফিরেছেন। বলা বাহুল্য তিনি ছিলেন সুন্নীয়তের এক অকুতোভয় সেনাপতি এবং মুজতাহিদ।
তার ১২তম উয়েস্বাল শরীফ উদযাপন যাতে সঠিকভাবে উদযাপন করা হয় সেই লক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে আশ্বাস দেন বক্তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital