বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭:১২ পিএম
ফরিদগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
ফরিদগঞ্জের রূপসা বাজারে পাঁচ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং টাস্কফোর্স।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার নেতৃত্বে বাজার মনিটরিং কার্য বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।
এসময় রূপসা বাজারে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় না করায় একজন আড়তদারকে ১০ হাজার টাকা, পোল্ট্রি ও ডিম ব্যবসায়ী ৩ হাজার টাকা, সবজি ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও মূল্যতালিকা না প্রদর্শন করায় মুদি দোকানিকে ১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও মাছ ব্যবসায়ীর কাছে নিষিদ্ধ ৩ কেজি ইলিশ মাছ পাওয়ায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাৎক্ষনিক তিন কেজি ইলিশ মাছ জব্দ করে গরীবদের মাঝে বিতরণ করে দেন।
অভিযান পরিচালনা উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান, উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর, মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, পুলিশ সদস্য প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital