শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা

জাকের পার্টি সততা ও নৈতিকতার রাজনীতিতে বিশ্বাসী,,মাহবুবুর রহমান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৬:২০ পিএম
জাকের পার্টি সততা ও নৈতিকতার রাজনীতিতে বিশ্বাসী,,মাহবুবুর রহমান

চাঁদপুরে জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান হায়দার। 

জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান হায়দার বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা বাপের জন্ম জাকের পার্টি প্রতিশ্রুতি বদ্ধ। বিরজমান পরিস্থিতিতে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বস্তরের মানুষকে একত্রিত করে কাজ করে যাচ্ছে জাকের পার্টি। জাকের পার্টি তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে সবকিছুতেই গুণগত পরিবর্তন করতে চায়। জাকের পার্টি এমন একটি সরকার প্রতিষ্ঠিত করতে চায় যেখানে হিন্দু মুসলিম বদ্ধ সহ সব ধর্মের মানুষের সংমিশ্রণে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মহাসচিব মাহবুবুর রহমান হায়দার বলেন, সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত ও দৃঢ় করা ছাড়া সংকট উত্তরণের আর বিকল্প নেই। ষড়যন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়না। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সকল ভেদাভেদ ভুলে ইসলামি দল ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক ও সাম্য গড়ে তুলতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় সংলাপের বিকল্প নেই। প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে জাতীয় সংলাপ হচ্ছে সেখানে সবার আগে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। ষড়যন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সকল ভেদাভেদ ভুলে ইসলামী দল ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক ও সাম্য গড়ে তুলতে হবে।

মহাসচিব আরো বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে শহীদরা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শুধু তড়িঘড়ি করে নির্বাচন দেওয়া নয়। বরং নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক, সংস্কৃতি এবং নির্বাচন পদ্ধতির জঞ্জাল শতভাগ সংস্কার করে জনগণের বহুল কাঙ্ক্ষিত একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া।

Model Hospital

সভায় চাঁদপুর জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় জাকের পার্টি তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবির, শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বাস্তহারা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital