বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাবার ভিটে মাটি থেকে

জোরপূর্বক উচ্ছেদের ১২ বছর পর ফিরে পেল নিজ সম্পত্তি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯:১২ পিএম
জোরপূর্বক উচ্ছেদের ১২ বছর পর ফিরে পেল নিজ সম্পত্তি

চাঁদপুর ব্রিজ সংলগ্ন তরপুরচন্ডী দেওয়ান বাড়িতে অগ্নি সংযোগ ভাঙচুর ও হামলার মধ্য দিয়ে শতাধিক শতাংশ সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় ভূমিদস্যু চক্র। বাপ দাদার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পরে অসহায় দেওয়ান বাড়ির বেশ কয়েকটি পরিবার।

আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে মটখোলার বাসিন্দা ফারুক গাজী নামে এক ব্যক্তি রাজনৈতিক দলকে ব্যবহার করে দেওয়ান বাড়ির জায়গা জবরদখল করে নেওয়ার অভিযোগ উঠে।

দেওয়ান বাড়ি সম্পত্তি বেদখল হওয়ার পর মিজানুর রহমান দেওয়ানের সন্তান আফজাল দেওয়ান, আরিফ দেওয়ান, আল আমিন দেওয়ান, জান্নাত সুলতানা মীম এবং সেলিনা বেগম, রেহানা কালাম রানু ও
নবীন ইসলাম আদালতে ফারুক গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করে। অবশেষে ১২ বছর পর বাপ-দাদার সাড়ে চার শতাংশ সম্পত্তি দখলে গেল ভুক্তভোগী পরিবার।

ক্ষতিগ্রস্ত আফজাল দেওয়ান অভিযোগ করে বলেন,চাঁদপুর সদর, সাবেক ২৬ হাল ৪৪নং তরপুরচন্ডী মৌজা বি.এস ১৮৩নং খতিয়ানে বাপ দাদার সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় মঠখোলার বাসিন্দা ভূমিদস্যু ফারুক গাজী। ভুয়া কাগজপত্র করে পাওয়ারের মাধ্যমে দেওয়ান বাড়ির সম্পত্তি ছাত্রলীগ যুবলীগ ব্যবহার করে হামলা ভাঙচুর এর মধ্য দিয়ে দখলে নেয়।

Model Hospital

সরকার পতনের পর ফারুক গাজী গা ঢাকা দিলে অবশেষে সেলিনা বেগম গং সাড়ে চার শতাংশ সম্পত্তি এক যুগ পরে দখলে নেয়। তবে ভূমিদস্যু ফারুক গাজী আড়ালে থেকে আবারও দেওয়ান বাড়ি সম্পত্তি দখল করার পাঁয়তারা করছে।

এই ঘটনায় আদালতে ফারুক গাজী ও তার সহযোগী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সরকার পতনের পূর্বে ফারুক গাজী অর্থের বিনিময়ে বৈষম্যবিরত ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে।

সেই ঘটনায় ফারুক গাজীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর সে এখন পালিয়ে বেড়াচ্ছে। এই চিহ্নিত ভূমিদস্যু ও হামলাকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সচেতন মহল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital