বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নবজাগরনের উদ্যোগে উপজেলা পরিষদে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা : ইউএনও সাখাওয়াত জামিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৬:৪৬ পিএম
পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা : ইউএনও সাখাওয়াত জামিল

নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত।

ঐক্য শান্তি সম্প্রীতি মেনে চলব রীতিনীতি এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্নে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০ টায় পরিষ্কার পরিছন্নতার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত।
তিনি বলেন, সুস্থ্ ও ভালো থাকতে পরিস্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে। তারা সদর উপজেলা কার্যালয়কে ঝকঝকে করে তুলেছে। পরিস্কার পরিচ্ছন্ন থেকে আমরা রোগ প্রতিরোধ করে সুস্থ থাকার প্রত্যয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছেন অশগ্রহণকারী শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বলেন, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। এজন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে কি না নিয়মিত তদারকি এবং ব্যবহারকারীদের জন্য ময়লার পাত্র সরবরাহ করতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধে এটা আমাদের প্রথম পদক্ষেপ। মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের এই সুন্দর পৃথিবীকে ক্রমশ অপরিচ্ছন্ন করে তুলছি। একটি সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার সম্মিলিত ভাবেই চাঁদপুরকে একটি বাসযোগ্য পরিবেশ দেয়া সম্ভব বলে মনে করি।
প্রসঙ্গত, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা সকাল ১০ টা থেকে দুপুরে ১টা পর্যন্ত হলুদ পোশাকে এই কার্যক্রমে সংগঠনের ৩০ জন স্বেচ্ছাসেবীরা অংশ নেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital