সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

খিলাবাজার বন্ধু ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৬:৪৮ পিএম
খিলাবাজার বন্ধু ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খিলাবাজার বন্ধু ক্লাব আয়োজিত মাদক ও ইভটিজিং বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্ভোধন হয়েছে।
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলা বাজার স্কুল এন্ড কলেজ মাঠে খিলাবাজার বন্ধু ক্লাবের সভাপতি মোঃ মাসুম বিল্লাহের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন খিলাবাজার বন্ধু ক্লাবের প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম বিলাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাহবুব আলম, মোঃ মোস্তফা কামাল প্রমুখ। খেলা পরিচালনা করেন আলী আজগর মিয়াজি।
প্রধান অতিথি ফখরুল ইসলাম বিলাস তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক ও ইভটিজিংয়ের মতো ভয়াল গ্রাস হতে দূরে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধূলা। খিলা বাজার বন্ধু ক্লাবের উদ্যোগে এই ফুটবল খেলার আয়োজনে সকলেই অংশ নিচ্ছে প্রাণবন্তভাবে।
তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে।
উল্লেখ্য, টুর্নামেন্টে অংশগ্রহণ করেন মোট ৩২ টি দল। উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করে শাহরাস্তির এপি স্পোর্টিং ক্লাব ও হাজীগঞ্জের একতা স্পোর্টিং ক্লাব। প্রথম খেলায় এপি স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে একতা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’