বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক আবু তাহের মিসবাহ’র দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২, ৫:৪৩ পিএম
সাংবাদিক আবু তাহের মিসবাহ’র দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
হাজীগঞ্জ প্রতিনিধি : চিরনিন্দ্রায় শায়িত হলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাজসজ্জা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবু তাহের মিসবাহ্। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড বিলওয়াই গ্রামের হাজী বাড়িতে মরহুমের জানাযা শেষে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
তিনি স্ত্রী ও ৫ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবু তাহের মিসবাহর দৈনিক চাঁদপুর দিগন্তের উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং আল-কাউসার স্কুল ও আল-কাউসার মাদরাসার সাবেক শিক্ষক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, আবু তাহের মিসবাহ দীর্ঘদিন হৃদরোগ ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা শেরে বাংলা নগর কিডনী হাসপাতালে চিকিৎসার পর সবশেষ বাড়িতে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান।
মরহুমের জানাজা নিজ বাড়ির দারুল হিকমা মাদরাসা মাঠে সকাল ১০টা ৩০মিনিটে অনুষ্ঠিত হয়েছে।জানাজা পড়ান বিলওয়াই বাইতুন নুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি সানাউল্লাহ চাঁদপুরী, তাহের মেজবার জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, তিনি বলেন আবু তাহের মিসবাহ সাদা মনের মানুষ ছিল, এছাড়াও তিনি নিরহংকার নির্লোভ একজন ধার্মিক মানুষ ছিলেন।সকল মানুষের প্রিয় আস্থাভাজন ছিলেন এবং প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে তিনি সদা হাস্যোজ্জ্বল ছিলেন।
এসময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য মনিরুজ্জামান বাবলু তিনি বলেন তাহের মিসবার সাথে বহুদিন কাজ করার সুযোগ হয়েছে, তিনি অত্যন্ত বিনয়ী নর্ম ভদ্র একজন ভালো মানুষ ছিলেন, এছাড়াও তিনি অসুস্থ থাকার পরেও সব সময় সকল সাংবাদিকদের খোঁজখবর রাখতেন। সাংবাদিক তাহের মিসবাহর ইন্তেকাল আরো বক্তব্য রাখেন দিগন্ত পাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মাহবুবুর রহমান, শিক্ষক মাও. আবুল হাছনাত,পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ পৌর সভার কর নির্ধারক আবু ইউছুপ ও মোহাম্মদ শাহজাহান সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার প্রধান উপদেষ্টা খাজা শাফিউল বাশার রুজমন।
পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াছ পাটোয়ারি, জীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, মহিন উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার সাংগঠনিক সম্পাদক মিরাজ মুন্সী, সাংবাদিক আলমগীর হেসেন, জহিরুল ইসলাম জয় ,রেজাউল করিম নয়নসহ মরহুমের জানাজায় অংশ নেন হাজিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, পৌর পরিষদের নেতৃবৃন্দ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিক আবু তাহের মিসবাহর মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital