মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ভূমি অফিসের ভূমি উন্নয়ন কর অনলাইনে আদায়ের ভ্রাম্যমান ক্যাম্পিং

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৯:১১ পিএম
শাহরাস্তিতে ভূমি অফিসের ভূমি উন্নয়ন কর অনলাইনে আদায়ের ভ্রাম্যমান ক্যাম্পিং
শাহরাস্তিতে ভূমি অফিসের ভূমি উন্নয়ন কর অনলাইনে আদায়ের ভ্রাম্যমান এক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাগৈ ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে ওই মৌজার সমূহের ভূমি উন্নয়ন কর ক্যাম্পিং কেশরাঙ্গা আদর্শ ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,সম্প্রতি শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ওই সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের একার্যক্রম সম্পর্কে অবহিত করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরাস্তি বাসির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেদন  লিখেন।
এটি নিম্নরুপ: শাহরাস্তিবাসী, আসসালামু আলাইকুম ও আদাব। আপনারা সকলেই অবগত আছেন, ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা সরাসরি অনলাইনেই প্রদান করা যায়। আপনাদের অশেষ আন্তরিকতায় গত অর্থবছরে শুধুমাত্র ক্যাম্পেইনের মাধ্যমে ১৫ হাজার ভূমি মালিক অনলাইন নিবন্ধন সম্পন্ন করেছেন। যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, তারা ঘরে বসেই ভূমি উন্নয়ন কর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সম্পন্ন করতে পারবেন ও দাখিলা ডাউনলোড করতে পারবেন। কর দিতে ভূমি অফিসে স্বশরীরে আসার প্রয়োজন নেই।
যারা নিবন্ধন/রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি, তাদের অনুরোধ জানাচ্ছি রেজিস্ট্রেশন দ্রুত সম্পন্ন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন ও জমি সংক্রান্ত ভবিষ্যৎ জটিলতা এড়িয়ে চলুন।গত অর্থবছরে আমাদের শতভাগ দাবী আদায় ভূমি মালিকগনের আন্তরিকতার কারনে সম্ভব হয়েছে।
এ বছরও আপনাদের সহযোগিতা কামনা করছি। এদিকে ওই দিন এ কার্যক্রমের রাগৈ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মনির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই কার্যক্রমের সহযোগিতা করেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।