সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কুখ্যাত নৌ ডাকাত বাবলা হত্যা মামলায়

নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে আসামী করায় এলাকাবাসীর মানববন্ধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম
নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে আসামী করায় এলাকাবাসীর মানববন্ধন
আলোচিত সমালোচিত কুখ্যাত নৌ ডাকাত বাবলা।
চাঁদপুর-মুন্সিগঞ্জের মেঘনা-ধনাগোদা নদী এলাকার অন্যতম জলদস্যু। সম্প্রতি মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে নিজ বাহিনীর গ্রুপের ভাগ ভাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে নিহত বাবলা ডাকাত। ওই হত্যা মামলায় কালীপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য জসিম উদ্দিনকে আসামী করা হয়।
নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে হত্যা মামলা আসামি করার প্রতিবাদে সোমবার (৪ নভেম্বর) সকালে কালীপুর স্কুল এন্ড কলেজ মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, বাবলা একজন আলোচিত ডাকাত সর্দার। সে অত্র নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, নৌ ডাকাতি, চুরি, খুন, গুম সহ কুখ্যাত সব অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি সহ ৪২টি মামলা রয়েছে।
এমন একজন কুখ্যাত ডাকাত সর্দারের নিহতের খবরে এলাকাবাসী স্বস্তি পেয়েছে। কিন্তু আমরা হতাশ হয়েছি যখন শুনলাম বাবলা হত্যা মামলায় নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে। আমরা মনে এটা ষড়যন্ত্রমুলক। এই মামলা থেকে জসিম উদ্দিন মেম্বারকে দ্রুত অব্যাহতি দিতে হবে। শুধু তাই যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকেও জবাবদিহি করতে হবে। এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবী জসিম উদ্দিন মেম্বারকে দ্রুত এই অব্যাহতি দিতে হবে।
ছাত্রনেতা সজিব আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বশিরুল হক বাচ্চু মিয়াজী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক লিয়াকত আলী চৌধুরী খুকু, শিক্ষক দুলাল হোসেন, মাহমুদা আক্তার, শওকত হোসেন, জুয়েল ঢালী প্রমুখ।
এসময় বাবলা ডাকাত হত্যা মামলা থেকে নিরপরাধ জসিম উদ্দিন মেম্বার সহ নিরপরাধ সকলকে অব্যাহতি চেয়ে বিভিন্ন স্লোগান তুলে মিছিল করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।